শর্তাবলী


সমিতির সদস্যপদের যোগ্যতা  : বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকাতে অনুষ্ঠিত পি৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণ সমবায় সমিতি আইন ও বিধিমালা এবং এই সমিতির উপ আইনের শর্ত সাপেক্ষে  সমিতির সদস্য হতে পারবেন।


সমিতির সদস্যগণের অধিকার ও দায়বদ্ধতাঃ 

ক) সদস্যগণের অধিকারঃ সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩) এর ধারা ৩৬ হইতে ৪১ পর্যন্ত এবং সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ এর ধারা ৮৭ হইতে ৯১ পর্যন্ত প্রযোজ্য হইবে।

খ) সদস্যদের দায়ঃ সমিতির দেনার জন্য সদস্যগণ স্ব-স্ব কর্তৃক ক্রয়কৃত শেয়ারের হার পর্যন্ত দায়ী হবেন।

গ) সময়ে সময়ে সমিতি কর্তৃক নির্ধারিত ন্যূনতম পরিমান শেয়ার ক্রয় করা।

ঘ) প্রতি ইংরেজি মাসের ১০ তারিখে মধ্যে সমিতির হিসাবে সমিতি কর্তৃক নির্ধারিত সঞ্চয় জমা করতে হবে। পরপর ০৩ (তিন) মাস কোন সদস্য সঞ্চয় জমা না দিলে উক্ত সদস্যের সদস্যপদ সাময়িকভাবে রহিত হবে।

ঙ) ব্যবস্থাপনা কমিটি কর্তৃক নির্ধারিত জরিমানা প্রদান ও বকেয়া সঞ্চয় জমাদান সাপেক্ষে ব্যবস্থাপনা কমিটি উক্ত সদস্যের সদস্যপদ রহিত সংক্রান্ত আদেশ বাতিলপূর্বক সদস্যপদ বহালের সিদ্ধান্ত প্রদান করিবেন।


মূল্য ফেরত নীতিমালা:

কোনো সদস্য তার সদস্য পদ বাতিল করতে চাইলে , প্রথমে তাকে সমিতির কমিটি বরাবর আবেদন করতে হবে। কমিটির সিদ্ধান্তের ২ সপ্তাহের মধ্যে সদস্যের ব্যাংক হিসাবে জমাকৃত টাকা প্রদান করা হবে । 


মূলধন সৃষ্টির উপায়ঃ

ক) শেয়ার বিক্রয়;

খ) সদস্যদের নিকট হইতে সঞ্চয় আমানত সংগ্রহ;

গ) তফশিলভুক্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান হইতে ঋণ গ্রহণ ;

ঘ) সরকার বা অন্যত্র হইতে অনুদান বা ঋণ গ্রহণ;

ঙ) সমিতির অনুমোদিত কার্যক্রম হইতে আয়;

চ) প্রচলিত আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ যেকোন উপায়ে।


সদস্যগণ নিম্নলিখিত পদ্ধতিতে সঞ্চয় জমা দিতে পারবেন :

1. DBBL Fast track through out the country without deposit charge

2. DBBL Branch through out the country within Dhaka zone no deposit charge applicable

3. With nexus pay 

4. Rocket 

5. DBBL agent Banking

6. Online banking from any Bank and Branch

7. Online Payment Gateway.


অনলাইন জমার ক্ষেত্রে নিম্নলিখিত চার্জ প্রযোজ্য হবে ( পরিবর্তনশীল ):


Payment Channel

Payment Mode

TDR*

Visa, MasterCard, Union Pay, Nexus

Debit/Credit Card (local & International)

2.50%

bKash, Nagad,Rocket, mCash, MyCash,t-cash, Sure Cash

Mobile Financial Services (MFS)

City Touch, AB Direct, Bank Aisa, MTB internet banking, Islami Bank internet banking

Internet Banking

iPay, Upay, Dmoney

Wallet

Amex

Debit/Credit Card (local & International)

3.50%

Qcash

Debit/Credit Card (Local)


*TDR: Transactions Discount Rate. It is applicable to per successful transaction.

 

bcsp60ftcsociety ltd. - শর্তাবলী