আমাদের সম্পর্কে
‘বিসিএস (পি৬০ এফটিসি) কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড’ ঢাকা শহরে নিজেদের আন্তর্জাতিক মানের আবাসন ব্যবস্থা নিশ্চিৎ করণ এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও পারস্পারিক হৃদ্যতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকাতে অনুষ্ঠিত পি৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণ কর্তৃক সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ি গঠিত একটি সমবায়ি সংগঠন।
ভিশন: সদস্যগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং পারস্পারিক হৃদ্যতা বৃদ্ধি।
মিশন: সদস্যগণের জন্য ‘ক্যাডার অফিসার হাউজিং সোসাইটি (COHS)’ নামে আন্তর্জাতিক মানের আবাসন ব্যবস্থা গড়ে তোলা।
সমিতি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১) সমবায় সংগঠনের মাধ্যমে সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।
২) সমিতির সদস্যগণের জন্য আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা সম্বলিত আবাসন সুবিধা নিশ্চিত করা।
৩) সদস্যদের সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে মূলধন গঠন এবং উপ-আইনের আওতায় সদস্যদের আর্থিক সেবা দান নিশ্চিত করা।
৪) কৃষিজাত, শিল্প পণ্য ও সেবাপণ্য উৎপাদন এবং বিপণনের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের সৃজনশীল প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন।
৫) সদস্যদের জন্য নিত্যব্যবহার্য দ্রব্যাদি ক্রয় এবং ন্যায্য মূল্যে বণ্টনের ব্যবস্থা করা।
৬) আইনগত ও বৈধ অন্য যেকোন প্রকার কার্যক্রমে অংশগ্রহণ।
স্লোগান: আস্তায় অটল, লক্ষ্যে অবিচল।
মূল্যবোধ: ১) স্বচ্ছতা, ২)জবাবদিহিতা, ৩) দায়বদ্ধতা, ৪) বিশ্বস্ততা, ৫) ন্যায়পরায়নতা, ৬) সমতা ও ৭) ভ্রাতৃত্ব
সমিতির সদস্যপদের যোগ্যতা : বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকাতে অনুষ্ঠিত পি৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণ সমবায় সমিতি আইন ও বিধিমালা এবং এই সমিতির উপ আইনের শর্ত সাপেক্ষে সমিতির সদস্য হতে পারবেন।
সমিতির সদস্যগণের অধিকার ও দায়বদ্ধতাঃ
ক) সদস্যগণের অধিকারঃ সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩) এর ধারা ৩৬ হইতে ৪১ পর্যন্ত এবং সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ এর ধারা ৮৭ হইতে ৯১ পর্যন্ত প্রযোজ্য হইবে।
খ) সদস্যদের দায়ঃ সমিতির দেনার জন্য সদস্যগণ স্ব-স্ব কর্তৃক ক্রয়কৃত শেয়ারের হার পর্যন্ত দায়ী হবেন।
গ) সময়ে সময়ে সমিতি কর্তৃক নির্ধারিত ন্যূনতম পরিমান শেয়ার ক্রয় করা।
ঘ) প্রতি ইংরেজি মাসের ১০ তারিখে মধ্যে সমিতির হিসাবে সমিতি কর্তৃক নির্ধারিত সঞ্চয় জমা করতে হবে। পরপর ০৩ (তিন) মাস কোন সদস্য সঞ্চয় জমা না দিলে উক্ত সদস্যের সদস্যপদ সাময়িকভাবে রহিত হবে।
ঙ) ব্যবস্থাপনা কমিটি কর্তৃক নির্ধারিত জরিমানা প্রদান ও বকেয়া সঞ্চয় জমাদান সাপেক্ষে ব্যবস্থাপনা কমিটি উক্ত সদস্যের সদস্যপদ রহিত সংক্রান্ত আদেশ বাতিলপূর্বক সদস্যপদ বহালের সিদ্ধান্ত প্রদান করিবেন।
মূলধন সৃষ্টির উপায়ঃ
ক) শেয়ার বিক্রয়;
খ) সদস্যদের নিকট হইতে সঞ্চয় আমানত সংগ্রহ;
গ) তফশিলভুক্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান হইতে ঋণ গ্রহণ ;
ঘ) সরকার বা অন্যত্র হইতে অনুদান বা ঋণ গ্রহণ;
ঙ) সমিতির অনুমোদিত কার্যক্রম হইতে আয়;
চ) প্রচলিত আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ যেকোন উপায়ে।
অনুমোদিত শেয়ার মূলধন:
(ক) সমিতির অনুমোদিত শেয়ার মূলধনের পরিমাণ হইবে ১০০,০০,০০,০০০ (একশত কোটি) টাকা এবং প্রতিটি শেয়ার মূল্য হইবে ১০০ (একশত) টাকা।
(খ) সমিতির কোন সদস্য অনুমোদিত শেয়ার মূলধনের ২০ শতাংশ বা (১/৫) অংশের অধিক শেয়ার ক্রয় করিতে পারিবেন না।